বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কিশোরীকে অপহরণের পর মুক্তিপন দাবী করা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি; অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্বাস (২০), ২। রাকিব হোসেন (২৭), ৩। সাগর মাতব্বর (২৪), ৪। সিয়াম (১৮), ৫। মোঃ রিয়াদ(২০) ও ৬। সাহিদা আক্তার (৩৫)।

সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে মারধর করে তার মাতা সেতু আক্তার এর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ ঘটিকার মধ্যে না দিলে তারা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ভিকটিমের মাতা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ০৯:০০ ঘটিকায় দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন। টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার (১৭ ফেব্রুযারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম । অতঃপর তাদের হেফাজত হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park