সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১ জন গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার রূপসা থানাধীন কিসমত খুলনা ক্যাম্প পুলিশ। গত ১৮/০২/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় টহল ডিউটি করাকালীন রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোহেল শেখ (২৭)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ০১ টি লোহার হাসুয়া, ০১ টি লোহার প্লাচ, ০১ টি ছোরা, ০১ রাবারের টিউব, ০১ ছেনি, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি কাপড়ের ব্যাগ ও ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোহেল শেখসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। কিন্তু কিসমত খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ মোঃ সোহেল শেখকে গ্রেফতার করে।

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সহযোগী অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park