সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক।

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যকে আটক করলো ট্রাফিক সার্জেন্ট।

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম ।

আটককৃত দুই কিশোরের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ০১:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় হতে তাদের আটক করা হয়।

ট্রাফিক-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার মোহাম্মদপুর ট্রাফিক জোনের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম । দায়িত্ব পালনকালে দুপুর ০১:৪৫ ঘটিকায় আল্লাহ করিম মসজিদের উত্তর পাশে ,বাঁশ বাড়ি রাস্তার মাথায় প্রধান সড়কে একটি সাদা রঙের AXIO প্রাইভেটকার সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য ছুরি হাতে উক্ত গাড়ির জানালা খুলতে জোর করে। চালক গাড়ির গ্লাস খুলতে অস্বীকৃতি জানালে তারা ছুরি দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং চালকের শার্টের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় দুজন ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে আটক করেন।

আটককৃত ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্য দুইজনকে ডিএমপির মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park