সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ডিবি’র অভিযানে প্রায় ০৬ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা সহ ০১ মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুমেল মিয়া তালুকদার (৩২)।

রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি সায়েদাবাদ করাতিটোলা এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে লালবাগ জোনাল টিমের একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রুমেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রুমেলের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ ঘটনায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুমেল দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park