সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজধানীর কদমতলী এলাকায় গণধর্ষণের এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় গত ২০/০১/২০২৫ তারিখ ভিকটিম (১৪) এর বাসায় পরিবারের লোকজন না থাকায় রাত আনুমানিক ১০.৫০ ঘটিকায় খাবার সংগ্রহের জন্য তার পার্শ্ববর্তী নানীর বাসার উদ্দেশ্যে বাহির হয়। পথিমধ্যে আসামী মো: মাসুম (২৫)’সহ অপরাপর আসামীরা ভিকটিমকে পিছন হতে মুখচেপে ধরে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম (১৪) ধর্ষনের বিষয়টি তার মাকে জানায়। এরপর ভিকটিম এর মা তার স্বামীর সাথে আলোচনা করতঃ ভিকটিম এর বাবা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৩/০২/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন খেপুপাড়া শিকদার রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং-৫৩,তারিখ-২৩/০১/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩)/৩০ গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মাসুম @ মাসুম বয়াতি (২৫), পিতা-মোঃ ফারুক বয়াতি, সাং-কলাপাড়া মাদরাসা রোড, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park