সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী বিএনপির মধ্যে কোন ভেদাভেদ থাকবে না জনসভায় নেতারা ।

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

কেন্দ্রীয় ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে ২৩ শে ফেব্রুয়ারী ২০২৫ রোজ রবিবার ঐতিহ্যবাহী স্থানীয় আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কেন্দ্র ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে এক বিশাল জনসভার আয়োজন করা হয় ।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড,লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু ও মোঃ আকমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন দাবির মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা সহ ছাত্র জনতার গণহত্যাকারী ফারসিস্ট হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার সহ আইনের আওতা আনার দাবি জানান এই নেতা ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬মাস পরেও গণহত্যাকারী ফ্যাসিস্ট দের গ্রেপ্তারের দাবিতে, ও নিত্য প্রয়োজনীয় দব্য মূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করতে হচ্ছে । অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেশার মোঃ ইউনুছ কোন সংস্কার করতে পারে নাই সংস্কারে ব্যর্থ মন্তব্য করে এই নেতা আরো বলেন চুরি ডাকাতি খুন ধর্ষণ অবিলম্বে নিয়ন্ত্রণে এনে দূরত্ব নির্বাচনের দাবি জানান এই নেতা ।
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত আরো বলেন রাজবাড়ীর বিএনপি একত্ববদ্ধ হয়ে রাজবাড়ী ১ ও ২ আসন জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন রাজবাড়িসহ এই অঞ্চলের কয়েকটি জেলার মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি পূরণ করার দাবি জানান নেতাদের নিকট খৈয়ম, আরো বলেন রাজবাড়ীর বিএনপির মধ্যে আর কোন ভেদাভেদ নেই আমরা সকলে একত্ববদ্ধ হয়ে রাজবাড়ীর দুইটি আসন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবেন বলে মন্তব্য করেন এই নেতা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন , এই ঐক্য ও মিল ধরে রাখতে চায় অ্যাডভোকেট আসলাম মিয়া আর কখনো দলীয় বিভেদ চায়না বলে মন্তব্য করেন এই নেতা । আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক , সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন , নঈম আনসারী, সাবেক অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল , জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান , সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম , পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park