
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী পাংশায় ২৫ শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ভোরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে, মৃত্যু ব্যক্তি আরজিনা খাতুন (৫০) তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নী ৷
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের, বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিকের স্ত্রী বলে জানাগিয়েছে ৷
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আরজিনা খাতুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলো। আরজিনা খাতুন মাছপাড়ার দিক হইতে পাংশার দিকে যাচ্ছিল ।এসময় কুষ্টিয়ার দিক হইতে ছেড়ে আসা রাজবাড়ী গামী অজ্ঞাত ট্রাকটি আরজিনা খাতুন নামে ওই পথচারী নারীকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি । পরে স্থানীয়রা এসে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান এলাকাবাসী।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন,মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাবুপাড়া ইউনিয়নের সামনে এক পথচারী নারীকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়েছে । ঘটনা স্থলে পুলিশ গিয়ে দেখতে পায় ওই নারী ঘটনাস্থলে মারা গেছে। দুর্ঘটনাটি খুব সকালে হওয়ায়, কেউ ওই ট্রাকটির সনাক্ত ও নাম্বার বলতে পারে নাই বলে জানান অফিসার ইনচার্জ ।