
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রবিন (২১), ২। জুয়েল (২৯), ৩। আরিফ (১৯), ৪। বিপুল (১৮), ৫। আসিফ (১৯), ৬। রাকিব (২০),৭। রাসেল (১৮), ৮। সজীব (১৯), ৯। নসিব (১৮), ১০। সুজন (২০), ১১। হুমায়ুন ( ২০), ১২। সারওয়ার , ১৩। শহিদুল ইসলাম লিটন (৪৫), ১৪। আহাদ (২০), ১৫। তামিম (২১), ১৬। আলী হাসান (২২), ১৭। সাইফুল ইসলাম (৩২), ১৮ সোহেল (২৫), ১৯। বরকত (৩২) ও ২০। সিরাজুল ইসলাম মামুন (৪০)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, খুনি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।