সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে গরু, ছাগল, টিউবওয়েল এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার বিকেলে শহরের সালন্দর ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।একটি পরিবারকে একটি বকনা গরু,১৬টি পরিবারকে একটি করে বকরি ছাগল,৫টি পরিবারকে একটি করে টিউবওয়েল,২০০টি পরিবারের মাঝে রমজানের জন্য বিশেষ খাদ্য প্যাকেট ১৬ কেজি চাল,১ কেজি মসুর ডাল,১ লিটার তেল,৩ কেজি ছোলা,৫ কেজি আলু,১ কেজি খেজুর।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেলাওয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সদর থানা সেক্রেটারি এসএম আদিউল ইসলাম, জামায়াত নেতা রাজিউর রহমান ও অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেলাওয়ার হোসেন বলেন, “গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা একটু ভালোভাবে রমজান মাস কাটাতে পারে।”

এরপর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেলাওয়ার হোসেন।

স্থানীয়রা এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের সহায়তা পেয়ে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে এবং রমজান মাসের প্রস্তুতি নিতে তাদের জন্য এটি সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park