সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতীকী ফাঁসি কার্যকর

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ও ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে পিরোজপুর শহরের স্কুল পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন। এসময় তাদের হাতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী প্লেকার্ড দেখা যায়। পরে শিক্ষার্থীরা টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন স্নিগ্ধ ও আনিকা। এ সময় বক্তারা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হয়না। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে সোচ্চার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা আরও বলেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনার সাথে জড়িতদের বিচার করতে না পারে, তাহলে তার পদত্যাগ করতে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। এজন্যই ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করে।
পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফাসির মঞ্চ সাজিয়ে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park