সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি।

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কাকরাইল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

রাজধানীর কাকরাইল এলাকা থেকে চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। আলী আহসান রনি (৩৫) ও ২। মোঃ রাসেল শেখ (৩৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) কাকরাইলের এস এ পরিবহন এর প্রধান কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-উত্তরা বিভাগ আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ কাকরাইলের এস এ পরিবহন এর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। অভিযানকালে মাদক কারবারি আলী আহসান রনি ও মোঃ রাসেল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park