সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি চাউল বিতরনে অনিয়ম: ইএনও বরাবর দরখাস্ত প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

খাদ্যবান্ধব ১৫ টাকা কেজি দরে সরকারি চাউল বিতরনে চালের কার্ড নিয়ে নেওয়া, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়া সহ নানা অনিয়ম ও অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার ইউনিয়নের চাল প্রদানকারী ডিলারদের বিরুদ্ধে। 

গত ৫ আগষ্ঠ সরকার পতনের পর পূর্বের ডিলার বাদ দিয়ে অস্থায়ী নতুন ডিলার দিয়ে চাউল দেওয়া শুরু করেন উপজেলা প্রশাসন। কিন্তু সেই চাল বিতরনে একের পর এক নানা অভিযোগ উঠেছে চাল বিতরণকারী ডিলারদের বিরুদ্ধে। ভূক্তভোগীরা সঠিক ভাবে তদন্ত করে চাউল বিতরণের স্বচ্ছতা ফিরে পেতে গত ২৮ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বারাবর একটি আবেদনও জমা দিয়েছেন উপকার ভোগীরা।

বারোবাজার ইউনিয়নের মাঠ বেলাট গ্রামের ফাইমা খাতুন জানান, তিনবার চাউল দেওয়া হলেও আমি দুইবার চাউল পেয়েছি। আমরা গরীব মানুষ, এই চাউলটা পাওয়াতে আমাদের সংসারে খুব উপকার হয় কিন্তু কার্ড থাকার পরও  আমি এখন আর চাউল পাচ্ছিনা।

আরেক উপকার ভোগী বারোবাজার ইউনিয়নের জগনাথপুর গ্রামের মাছুম উদ্দিন বলেন, আমাদের ৫/৬ জনের কার্ড ওরা নিয়ে নিয়েছে। হাসিনা যাওয়ার পর থেকে আর চাউল পাইনি। ওরা আমাদের কার্ড দিয়ে কন্টোলের চাউল তুলে নিচ্ছে।

ইউনিয়ন মাজদিয়া এলাকার ডিলার তরিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে বিষয়টি সঠিক না। বারোবাজার ইউনিয়নের পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব থাকা কালীগঞ্জ উপজেলা সিনিয়র মহস্য অফিসার হাসান সাজ্জাদ বলেন, অভিযোগের ব্যপারটা তদন্ত চলমান আছে। খুব দ্রুতই তদন্ত রিপোর্ট দিবো।

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম জানান, আমি বিষয়টি উক্ত ইউনিয়নের প্রশাসকের নিকট দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park