
বাবলু শেখ রাজবাড়ীঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, রাজবাড়ী কর্তৃক জেলা সদরের বিভিন্ন বাজারের ইফতার প্রস্তুতি পরিদর্শন করা হয়।
এসময় পোড়াতেল শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন মুখরসী ভাজাপোড়া তেলের পরীক্ষা করা হয়। বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে ২০টি ভাজাপোড়া তেলের পরীক্ষায় অনুমানীক ৫ লিটারের ১টি পোড়াতেল পাওয়া গেলে, অফিসারের নির্দেশে তাৎক্ষণিক নষ্ট করা হয় এবং সকলকে অতিরিক্ত সময় ধরে বা আগের দিনের কালো ও পোড়া তেল ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়। এসময় গুড়, মুড়ি, জিলাপিতে হাইড্রোজের উপস্থিতি যাচাইয়ে ৮টি পরীক্ষা করা হয়। কিটের পরীক্ষায় হাইড্রোজ পাওয়া যায় ৩টি নমুনায়। সেসকল প্রতিষ্ঠান ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের বিষয়টি স্বীকার করে এবং ভবিষ্যতে ব্যবহার না করার অঙ্গীকার করলে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। সকল ব্যবসায়ীকে নিরাপদ ইফতার প্রস্তুতে সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করা হয় । কালীযুক্ত কাগজে খাবার পরিবেশন না করার নির্দেশনা প্রদান এবং নিরাপদ খাদ্য প্রস্তুতি বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট, পোস্টার বিতরণ করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার মোঃ আসিফুর রহমান উপস্থিত ছিলেন তিনি বলেন এ অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন ।