
বিশেষ প্রতিনিধিঃ
২৭/০২/২০২৫ ইং তারিখ দোহার থানাধীন ৯নং বিলাসপুর – ইউনিয়ন কুতুবপুর সাকিনস্থ জনৈক মোঃ হানিফ শেখ (৩৩)এর বসত বাড়ীতে ডাকাতির ঘটনায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান এর নির্দেশনায় ইতিপূর্বে ধৃত ডাকাতদের দেয়া তথ্য মোতাবেক আরও ১ ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
ধৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও দোহার থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
উল্লেখ্য ইতিপূর্বে ধৃত ৫ জন ডাকাতের মধ্যে ২ জন ডাকাত বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
অত্র ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ধৃত আসামিকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো ০১। আলমগীর চোকদার (৩০), পিতা- দাদন চোকদার, মাতা- সাফি বেগম, সাং- কুলছড়ি, থানা- দোহার, জেলা- ঢাকা। উদ্ধারকৃত মালামাল একটি লুন্ঠিত স্বর্ণের চেইন যার ওজন ৭ আনা ৩ রতি ও মূল্য অনুমান ৭০,০০০/- টাকা
ও ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন।