সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ভেকুর চালক।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park