সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুর পৌরসভা হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলার ডাসার কালকিনি ও মাদারীপুর সদর এবং রাজৈর উপজেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আজ ৬/২/২০২৫ ইং তারিখ বিকাল আনু: ৩ ঘটিকার সময় প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অত্র প্রশিক্ষণের কোর্স পরিচালক মোছা: ইয়াসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও অত্র প্রশিক্ষনের কোর্স সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুল আলম।উক্ত ৪ দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা নিয়ে এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে গ্রাম আদালতের নথি রেজিস্টার লেখা কি ভাবে নথিপত্র সংরক্ষণ করা হয় তা হাতে কলমে শেখানো হয়।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর / ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ আইন বিধিমালা ও গ্রাম আদালতের ডকুমেন্টেশনের উপর দক্ষতা অর্জন করেন যাতে তারা পেশকার হিসাবে গ্রাম আদালতের নথিপত্র লেখা ও সংরক্ষণ করতে পারে। উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান ও মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন ও মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সুরভী সহ ৩০ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park