সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে বালু ব্যবসার জেরে দুইভাইকে কু’পি’য়ে হ’ত্যা, আহত ৩

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- সদর উপ‌জেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রা‌মের আজিবর সরদারের ছে‌লে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বেলা ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সাইফুল সরদার ও তাঁর ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্তত ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park