সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিয়ামতপুরে রাস্তা নিয়ে বিরোধ ছুরি আঘাতে নিহত ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ

নওগাঁর নিয়ামতপুরে রাস্তা নিয়ে  বিরোধ ছুরি আঘাতে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায়  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। 

এজাহার সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রাম এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত সোমবার নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে মারপিট হয়। এক পর্যায়ে  রকি নামের এক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে  ছুরিকাঘাত করে।   চিৎকারে তার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা  তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে মেডিকেলে ওই রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিনের মৃত্যু হয়। 
  নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে।এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park