
নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার (১২ মার্চ/২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ১১.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।
মাসিক কল্যান সভা শেষে দুপুর ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার ফেব্রুয়ারী/২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।