
ইব্রাহিম খান বাপ্পিঃ
আনিসুর রহমান খোকনের বাবা হাজি এছাহাকউদ্দিন তালুকদার রতন ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। এবং তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। খোকন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সময়ও তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় সংগত কারণেই আওয়ামী বোমা সন্ত্রাসীদের প্রতি তার ভালোবাসা অত্যন্ত গভীর। ৫ ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওমি সন্ত্রাসীদের বিএনপিতে পুনর্বাসনের লিজ নিয়েছে এই আনিসুর রহমান খোকন তালুকদার।
বো*মা তৈরির কারিগর, বো*মা সন্ত্রাসী, আন্তঃজেলা ডাকাত সরদার, একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি বো*মা ইয়ামিন খোকনের ছত্রছায়ায় হয়ে উঠেছেন আরও বেপরোয়া। এতে কালকিনির, মাদারীপুর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।
আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘ ১৭ বছর বিএনপি তৃণমূল নেতাকর্মীদের হামলা, মামলা, অত্যাচার, জেল-জুলুম নির্যাতন করে এখন খোকনের মদদে এসকল সন্ত্রাসী সমাজ অস্থীতিশীল করে তুলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন- আওয়ামী লীগ হলো ফ্যাসিবাদের দল। স্বৈরাচার আওয়ামী লীগের পরিবারের কোন সদস্য যদি বিএনপির কেন্দ্রীয় নেতা হয় তা হবে দলের জন্য আত্মঘাতী। আমি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আওয়ামী পরিবারের সদস্যদের দলে গুরুত্বপূর্ণ পদ না দেয়ার জন্য। এছাড়াও সুস্থ তদন্তের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের ও আশ্রয় প্রস্তাব দেয়ার দায়ের আনিসুর রহমান তালুকদার খোকনের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তার এমন কর্মকান্ডে কালকিনি মাদারীপুরের সর্বস্তরের নেতা কর্মীরা ক্ষুব্ধ। তার এমন কর্মকাণ্ডে বিএনপি মত একটি বড় রাজনৈতিক দলের ইমেজ সংকটের আশঙ্কা রয়েছে