সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কামরাঙ্গীরচরে যৌথ অভিযানে ৩০ রাউন্ড পিস্তলের গুলি, চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ১৩।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।

গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ ইউনুস সরদার (৪০), ২। মোঃ আলা আমিন (৩২), ৩। মোঃ আক্তার হোসেন (৩৪), ৪। কবির শেখ (৪৩), ৫। বাবুল ওরফে বাবু (৩০), ৬। বাবু (২৫), ৭। মোঃ আলম (২৫), ৮। মোঃ সজল (৩০), ৯। মোঃ মাসুদ (২৫), ১০। মোকসেদুল শামীম শান্ত ওরফে কাজিম শান্ত (২৮), ১১। মোঃ জহিরুল্লাহ রিপন (৫৬), ১২। মোঃ বিল্লাল হাসান ওরফে কাল্লু (৩০) ও ১৩। মোঃ মাসুদ মিয়া (২০)।

গত ১১ ও ১২ মার্চ ২০২৫ খ্রি. কামরাঙ্গীরচর এলাকায় যৌথ অভিযান পরিচালনাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি ককটেল, ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, একটি ডেগার ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকার বিআইডব্লিউটিএ এর ঠোঁটার মাঠ নামক স্থানে ঈদুল ফিতর উপলক্ষে মেলা আয়োজনের জন্য স্থানীয় দুটি পক্ষের মধ্যে মতবিরোধ চলছিলো। গত ১১ মার্চ ২০২৫ তারিখ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ টেন্ডার ড্র করলে জনৈক পারভেজ ওরফে ছোট বাবু মাঠটি বরাদ্দ পায়। মাঠটি বরাদ্দ পাওয়ার পর ওইদিন রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার পারভেজ ওরফে ছোট বাবু ও তার আরো ৩০/৪০ সহযোগী মিলে মাঠের ঘাট এলাকায় একত্রিত হয়ে কিভাবে মাঠ পরিচালনা করবে সে বিষয়ে আলোচনা করছিলো। তখন প্রতিপক্ষ হাজী মনির চেয়ারম্যান গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পারভেজ গ্রুপের ৩/৪ জন সদস্যকে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে চেয়ারম্যান গ্রুপ মুসলিমবাগ এলাকায় ফারুক মেম্বারের বাড়ির সামনে পুনরায় ৮/১০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার বসত বাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনার ফারুক মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর টিম অভিযান পরিচালনা করে হাজী মোঃ মনির হোসেন এর বাড়ির দক্ষিণ পাশে জনৈক নুর ইসলাম এর বাসার ছাদ হতে চারটি ককটেল উদ্ধার করে ও তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ককটেকগুলো জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৪.৫৫ ঘটিকার সময় হাজী মোঃ মনির চেয়ারম্যান এর বাসা তল্লাশীকালে তার বাসার ২য় তলায় অফিস কক্ষের আলমারির ড্রয়ারের ভিতর হতে ত্রিশ রাউন্ড পিস্তলের অবৈধ তাজা গুলি, একটি ডেগার ও একটি ধারালো সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় অস্ত্র আইনেও একটি মামলা রুজু করা হয়েছে।

কামরাঙ্গীচর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park