
ইব্রাহীম খান বাপ্পী:
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ ২০২৫ সকাল অনুমান ১০.১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন ডুমারকান্দা বাজারস্থ “ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার” দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সুজন মিয়া (৩১), পিতা- মোঃ শাহিন মিয়া, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’কে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে । এছাড়াও ধৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, নগদ ৬০০/- (ছয়শত) টাকা এবং ০১ টি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।