বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সিলেটের বিশ্বনাথ থানায় গরুচোর সন্দেহে এক শিশুর ওপর নির্যাতন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

ফারুক আহমেদ
বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক শিশুর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। শিশুটি উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে ওলিউর রহমান (১৪)।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রোববার বিকালে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে শিশুটির ওপর এই নির্যাতন করা হয়। পরে রাতে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় তাকে সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার বাবা।

রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ (২৯) কয়েকজন। এ ঘটনায় রোহেল মিয়া থানায় অভিযোগ দেবেন বলে জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নিযা’তন হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

One thought on "সিলেটের বিশ্বনাথ থানায় গরুচোর সন্দেহে এক শিশুর ওপর নির্যাতন।"

  1. জামাল আহম্মদ says:

    নিসন্দেহে অপরাধ। এটি তদন্ত করে আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park