সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

পাইকগাছা (খুলনা) স্টাফ রিপোর্টার : রাজু সাধু

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জয় রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, তথ্য কর্মকর্তা তন্বী দাশ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,স্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. রিয়াজ উল আজাদ, ভার. প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, সহকারী অধ্যাপক মুহা. আবু সাদেক, ইউপি চেয়ারম্যান, জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। সভায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা উদযাপন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার, জমি জবরদখল, লবণ পানি উত্তোলন বন্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, যানজট নিরসন, মাদক, বাল্যবিবাহ বন্ধ করা এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখা সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত। পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park