বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ধর্ষনকারীদের প্রকাশ্যে বিচার করতে হবে বললেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

লিজা আক্তার লিমা

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আড়াইহাজার আশিক সুপার মার্কেটে বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী পারভীন আক্তার।

এসময় পারভীন আক্তার বলেন, ধর্ষন মহামারী রুপ নেওয়ায় ধর্ষনকারীদের সনাক্ত করে প্রকাশ্যে বিচারের দাবী করেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে।

তিনি বলেন,বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গণতন্ত্র হুমকীর মুখে পড়ছে। দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসররা।

পারভীন আরও বলেন নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী, আমরা আওয়ামীলীগ ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র চাই না। আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবেন দেশের জনগন। আমাদের নেতা বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দলের নাম ভাঙিয়ে যারা চাদাবাজী সন্ত্রাসী ও নৈরাজ্য
চালিয়ে যাচ্ছেন, তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার
উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park