বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

র‍্যাব-১০ এর অভিযানে ১৮০ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ এক মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

১৮০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।

২০/০৩/২০২৫ তারিখ সকাল আনুমান ০৭.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কোলাপাড়া দক্ষিণ পাইকসা বটতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা মূল্যমানের ১৮০ (একশত আশি) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোবাহান খলিফা (৪০), পিতা- মৃত হাজী ছবর আলী খলিফা, সাং- নিয়ামতকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park