সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিলেটের বিশ্বনাথে চোর সন্দেহে যুবককে গনধোলাই ও ঘর বাড়ি ভাংচুর।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

‘ফারুক আহমদ
বিশেষ প্রতিনিধি

আব্দুল আহাদ (৩৮)নামের এক ব্যক্তি স্থানীয় জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরপর উত্তেজিত জনতা তার বাড়িঘর ভাংচুরও করেছেন। গণধোলাইয়ের শিকার হওয়া আব্দুল আহাদ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ঘটনাটি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন গুচ্ছগ্রামে সংগঠিত হয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গুরুত্বর আহত অবস্থায় আব্দুল আহাদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় থানা পুলিশ তাৎক্ষণিক ৫ জনকে আটক করে।

এদিকে বুধবার (১৯ মার্চ) আটককৃত ৫ জন’সহ ৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগি আব্দুল আহাদের স্ত্রী রাহিমা বেগম। মামলা নং ১২ (তাং ১৯.০৩.২০২৫ইং)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ রহিমপুর মাইজপাড়া জামে মসজিদের ইমামের ল্যাপটপ, মোবাইল ফোন’সহ মূল্যবান কিছু জিনিস চুরি হয়। এতে স্থানীয় এলাকাবাসী আব্দুল আহাদকে সন্দেহের বশে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন গুচ্ছগ্রামস্থ তার ২য় স্ত্রীর বসতঘরে তাকে পেয়ে মারধর করেন ও বসতঘর ভাংচুর করেন উত্তেজিত জনতা। পরে তাকে নিজ গ্রাম রহিমপুরে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় তাৎক্ষনিক ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার বাদী রহিমা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে চোরের অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। তার স্বামী ডান চোখ ও মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে বিশ্বনাথ থানা সূত্রে জানা গেছে, আহত আব্দুল আহাদের বিরুদ্ধে ইতিপূর্বে একটি চুরির মামলা দায়ের করা হয়ে ছিলো। তবে তার স্ত্রী রহিমার দাবী তার স্বামী একজন সবজি চাষী।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, চোর ধরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় তাৎক্ষনিক ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park