বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

র‍্যাব-১০ কর্তৃক ২২ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ দুই মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী র‍্যাব-১০ কর্তৃক ঢাকার দোহারে গ্রেফতার ও মাদক পরিবহনে মাইক্রোবাস জব্দ।

২১/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৯.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন দোহারঘাটা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ২২ (বাইশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ মাসুক মিয়া (৩৮), পিতা- মৃত ইউছব আলী, সাং- কমলপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ জয়নাল মিয়া (৩২), পিতা- মোঃ আব্দুল কাদির, সাং- আলা বক্সপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাসে করে ঢাকা জেলার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park