সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

আরিয়ান খান কক্সবাজার :

কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহরের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্টানে ৩ টি মামলা এবং ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ মার্চ বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। এ সময় সাথে ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা । আনসার ব্যাটেলিয়ন, বিএসটিআই টিম, কক্সবাজার এর সহায়তায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিরাপদ খাদ্য সামগ্রী মনিটরিং এর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লারপাড়া এলাকায় মুনতাইজ আইসক্রিম কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং,স্যাকারিন দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ আইনে, ২৫ হাজার টাকা । লারপাড়াস্থ নাজিম আচার কারখানাকে লাইসেন্সবিহীনভাবে আচার কারখানা পরিচালনা এবং নকল বিএসটিআই নাম্বার ব্যবহার করে প্যাকেটজাত আচার বাজারজাতকরণের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আইনে ১০ হাজার এবং শহরের বদর মোকাম এলাকায় একটি সুপার শপে
অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপী তৈরি,ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদনব্যতীত, তারিখ ও উৎপাদন মেয়াদ উল্লেখ ব্যাতীত নিজস্ব মোড়কে বিভিন্ন পণ্য বাজারজাতকরনের দায়ে ১০ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন দিয়েছেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক । এদিকে সচেতন মহলের দাবী ঈদ উপলক্ষে কাপড়ের দোকানে গলাকাটা বানিজ্য বিষয়ে অভিযান পরিচালনা করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park