সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়লে ছাড় দেওয়া হবে না: যুবদল সাধারণ সম্পাদক নয়ন

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, শুধু আল আমিন নয় চরফ্যাশন-মনপুরাসহ সারাদেশে যারা আল আমিনের মতো অন্যায়- অপরাধের কর্মকান্ডে জড়িয়ে পড়বে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের কাজ হচ্ছে অন্যায়, অপরাধ যে করবে তাকে বহিষ্কার করা। তারপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা এবং আইনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে অপরাধীর বিচার নিশ্চিত করা।

রবিবার (৬ এপ্রিল), রাত ৯ টায়, ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের নিহত যুবদলকর্মী মাসুদের কবর জিয়ারত, পরিবারের খোঁজ-খবর, আর্থিক সহায়তা প্রদান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, আমরা চাই আগামীদিনে আর কেউ যেন আল আমিনের মতো এমন জঘন্য কাজ না করতে পারে। আল আমিন আমাদের সংগঠনের একজন নেতা ছিলো, আমরা অস্বীকার করব না। যতোক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি সে বিএনপির ছিলো। যখন সে অন্যায় কাজে জড়িয়ে পরেছে সে আর দলের কেউ না। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ তার মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাশন ও মনপুরায় এমন অন্যায় কাজে জড়িয়ে পড়ে আমরা তাকেও ছাড় দেবো না।

যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আরও বলেন, মানুষ বিগত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোট, রাতের ভোট আর ডামি-স্বামী মার্কা ভোট করে নির্বাচনকে কলঙ্কিত করেছিল। গণতন্ত্রকে শক্তিশালী করতে তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাও আহ্বান জানান যুবদলের এই নেতা।

এসময় ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park