বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রাজধানীর কাজলা হতে ধর্ষণ মামলার আসামি ইয়াছিন (২০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ধর্ষণ মামলার আসামী ইয়াছিন (২০) রাজধানীর কাজলায় র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০৫/০৪/২০২৫ তারিখ রাত আনুমান ০০.৩০ ঘটিকায় সময় ভিকটিম (১৪) প্রাকৃতিক ডাকে সাড়া পেয়ে ঘর থেকে বের হলে আসামী মো: ইয়াছিন মোল্লা (২০) অপরাপর আসামীগণের সহায়তায় পার্শ্বের মেহগনী বাগানে নিয়ে গিয়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম (১৪) এর বাবা বাদী হয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬/০৪/২০২৫ তারিখ রাত আনুমান ২১.১৫ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মামলা নং- ০৯, তারিখ- ০৬/০৪/২০২৫, ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর পলাতক এজাহারনামীয় আসামী মো: ইয়াছিন মোল্লা (২০), পিতা- মো: কাজিম মোল্লা, সাং- আস্তাইল, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park