সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক কেরানীগঞ্জের গোলাম বাজারে ব্যাবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার তিন আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২২/০৩/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:২০ ঘটিকার সময় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় ভিকটিম মীর জুবায়ের (৩৮) এর ব্যবসা প্রতিষ্ঠান আবু বক্কর সিদ্দীক এন্টারপ্রাইজ এর সামনে এসে ইট, বালু, সিমেন্ট ও জমির ব্যবসার পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোল্লা ফারুক এর নেতৃত্বে আসামী মোহাম্মদ আমির হোসেন (৪২), গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০) ও মো: আবুল হোসেন (৫৪)’সহ অপরাপর আসামীগণ ভিকটিমকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পিস্তল দ্বারা গুলি করে হত্যা করে। পরবর্তীতে আসামীগণ অস্ত্রের মহড়াসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মীর হামিদুর রহমান (৪৪) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৫৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ২৩/০৩/২০২৫, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্যাদি আইন এর এজাহারনামীয় আসামী ১। মোহাম্মদ আমির হোসেন (৪২), পিতা- মৃত আলী হোসেন, সাং- শুভাঢ্যা পশ্চিমপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, ২। গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০), পিতা- মৃত সাচ্চু মিয়া, সাং- শুভাঢ্যা উত্তরপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ও তদন্তে প্রাপ্ত আসামী ৩। মো: আবুল হোসেন (৫৪), পিতা- মৃত নুরু মিয়া, সাং- পূর্ব চরাইল, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’গণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park