সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, বাস থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার।

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

৯ই এপ্রিল ২০২৫, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা হতে ঢাকাগামী ‘মা মনি এন্টারপ্রাইজ’ নামক একটি বাস (রেজি নং: ঢাকা মেট্রো ব-১৩-১০৬৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতায় বাসের পিছনের অতিরিক্ত চাকা রাখার স্থানে সুকৌশলে লুকানো তিনটি ছোট চটের বস্তা থেকে মোট ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের বিস্তারিত বিবরণঃ

ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল

অফিসার’স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল

অফিসার’স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৭৫০ মিলি – ১০ বোতল

এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৯ বোতল

রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৮ বোতল

মোট: ৬৩ বোতল (আনুমানিক বাজারমূল্য: ১,৭৫,০০০ টাকা)

উক্ত মদ বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের দেখানো মতে এবং তাদের নিজ হাতে উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভারতীয় মদ, অভিযুক্ত তিনজন ও বাসটি থানায় নিয়ে যাওয়া হয়।

আসামিদের নাম:
১. ড্রাইভার: মোঃ কাঞ্চন মিয়া (২৭)
২. হেলপার: ইয়াসিন আরাফাত (২৪)
৩. সুপারভাইজার: রিফাত মিয়া ওরফে বাবু (২২)

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park