বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

র‍্যাব-১০ এর অভিযানে নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১৫/০৩/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনি মোল্যা গ্রুপের উপর হামলা করে। এতে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা (৩৮)’কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে ডিসিস্টের পিতা বাদী হয়ে নড়াইলের কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৪, তারিখ- ১৯/০৩/২০২৫, ধারা- ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০। বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৩:০০ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ, পল্টন ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মো: নুর ইসলাম @ রিপন মোল্যা (৪৫), পিতা- ইসরাইল মোল্যা, সাং- ভোমবাগ, ২। আজাদ মোল্যা (৬২), পিতা- মৃত মুনসুর মোল্যা, সাং- চালিতাতলা, ৩। মো: সাব্বির মোল্যা (২৫), পিতা- মো: নুর ইসলাম @ রিপন মোল্যা, সাং- ভোমবাগ, ৪। মো: ইমরুল মোল্যা (৩৫), পিতা- মো: নজির মোল্যা, সাং- চরমচন্দপুর, ৫। মো: মফিজুল মোল্যা (৩৫), পিতা- মৃত খোকা মোল্যা, সাং- মচন্দপুর, ৬। বিকাশ মোল্যা (৪৪), পিতা- আফছার মোল্যা, সাং- সিলিমপুর, ৭। মো: ইয়াছিন মোল্যা (৩০), পিতা- রেজাউল মোল্যা, সাং- সিলিমপুর ও ৮। মো: রেজা মোল্যা (৩০), পিতা- মো: জাফর মোল্যা, সাং- সিলিমপুর সর্ব থানা- কালিয়া, জেলা- নড়াইল’গণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park