বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

নগরীর কলেজ এভিনিউতে ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার মূল অভিযুক্ত সহ দুই জন গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ০৯-০৪-২০২৫ খ্রি. বরিশাল মহানগরীর ২০ নং ওয়ার্ডস্থ কলেজ এভিনিউ জিমি ভবনের দোতলায় পরকিয়া ঘটিত বিষয় কে কেন্দ্র করে অভিযুক্ত প্রেমিকা ও তার সহযোগী আত্মীয়স্বজনদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে ভিকটিম মাসুদুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন মর্মে ভিকটিমের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলা রুজু করে।

মামলার রুজুর পর তদন্তকারী কর্মকর্তা মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সহ প্রাথমিক কার্যাবলিক সম্পাদন করে মামলার মূল রহস্য উদঘাটনের জন্য নিরলস ভাবে কাজ করে যান।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নিরলস পরিশ্রম, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অতি অল্প সময়ে ঘটনার সহিত সম্পৃক্ত অভিযুক্ত প্রেমিকা হাফিজা বেগম শান্তা (৩১) পিতা: শওকত হোসেন মোল্লা, মাতা- কহিনুর বেগম এবং ০২ শওকত হোসেন মোল্লা (৬৩) পিতা : মৃত হাচেন আলী মোল্লা, মাতা : মৃত আছিয়া বেগম উভয় সাং – নথুল্লাবাদ,শেরে বাংলা সড়ক, ২৮ নং ওয়ার্ড থানা এয়ারপোর্ট দ্বয়কে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১৩-৪-২৫ তারিখ গ্রেপ্তার করেন।

তদন্তকালের জানা যায় অভিযুক্ত হাফেজা বেগম ওরফে শান্তা ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘদিন থেকে টাকা পয়সা আত্মসাৎ করে আসছে। অভিযুক্ত হাফিজা ঘটনার দিন ভিকটিমকে প্ররোচিত করে তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে অভিযুক্তকে বিয়ে করার জন্য প্রথমে মৌখিকভাবে চাপ প্রয়োগ করে ভিক্টিম সম্মতি না দিলে অভিযুক্ত হাফিজা তার অপর সহযোগী অভিযুক্তদের সহায়তায় ভিক্টিম কে হত্যার উদ্দেশ্যে মারধর করে তার সাথে থাকা ১, ৬০,০০০/- টাকা হাতিয়ে নেয়। ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করালে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতি দ্রুততম সময়ে সর্বোচ্চত্ব পেশাদারিত্বের সাথে মামলার রহস্য উদঘাটন ও মূল অভিযুক্তদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে সক্ষম হয় ।

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park