
স্টাফ রিপোর্টারঃ
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার (ডাকবাংলো) মাঠ
উপজেলা প্রশাসন, জলঢাকা, নীলফামারী
পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি ছিল সোমবার চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের প্রথম দিন।
জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
অন্য দিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্র“টি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় প্রশাসনিক ভবনে সামনে থেকে একটি বিশাল শোভা যাত্রা বের করে জলঢাকা বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা উপজেলা ডাকবাংলো মাঠে শেষ হয়।
সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার ডাকবাংলো মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাহিদ ইমরুল মোজাক্কিন, উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এবি এম গোলাম রাব্বী, জলঢাকা থানা অফিসার্স ইনচার্জ ,আরজু মোহাম্মদ সাজ্জাদ, জলঢাকা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন আহমেদ, উপজেলা মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, জলঢাকা উপজেলা বিএনপির সেক্রেটারী ময়নুল ইসলাম, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীনুর হক বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাহাজাহান কবির লেলিন,উপজেলা প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি,মোহাইমিনুল হক সানা, উপজেলা প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি প্রমূখ।
শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে উৎসবমুখর করে তোলে। এলাকার সাধারণ মানুষও এ আয়োজনে আনন্দ ভাগ করে নেন।