বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে হীরার নাকফুল আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পঠিত

শাহেদ আহমেদ  সাতক্ষীরা 

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেপ্টেনেল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ  বিজিবি 
প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্ত ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২-৬-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।

এ সময় ১জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল আটক করে। বর্ণিত অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা।

আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##
তারিখ ১৫.০৪.২০২৫ শাহেদ আহমেদ সাংবাদিক সাতক্ষীরা ফোন ০১৫৭১৪৪৪৫০৭

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park