বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রানীশংকৈলে হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে আটক সমর্থকদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার পঠিত

রাণীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে থানায় সংঘটিত একটি মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়। এদিকে তাকে আটকের পর তার সমর্থকরা থানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, বাদী হোসেনগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার ইউনিয়ন পরিষদে বিচারের সালিশ শেষ করে তার মোটরসাইকেল যোগে রানীশংকৈল বাজারে যাওয়ার পথে বারঘরিয়া বাজার এলাকায় একদল সন্ত্রাসী কর্তৃক পথরোধ, মারধর, এবং ছিনতাইয়ের শিকার হন।
মামলার এজাহারে মতিউর রহমান মতি ছাড়াও আরো ১১/১২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, যার মধ্যে হত্যার চেষ্টা, লুটপাট ও ভয়ভীতির কথাও উল্লেখ রয়েছে।
মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আটক করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের সমর্থকরা থানায় এসে বিক্ষোভ শুরু করেন এবং থানার সামনেই অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী অফিসার সাধারন মানুষকে বুঝে বলেন, মামলা হয়েছে পুলিশ আসামিকে ধরে নিয়ে আসে,বাকি কার্যক্রম করবে আদালত,না বুঝার পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং চার জনকে গ্রেফতার করেছে।
রানীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনের প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে। বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park