বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বিশ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- তোফায়েল আহমেদ সিদ্দিকী (৩৫)।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় যাত্রাবাড়ীর মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ তোফায়েলকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় যাত্রাবাড়ীর মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তোফায়েল নামের উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তোফায়েলের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত তোফায়েল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park