সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে র‍্যাব কর্তৃক অপহরন মামলার আসামি গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার।

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১১/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় দশম শ্রেণীতে অধ্যনরত ভিকটিম (১৬) প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাজবাড়ী জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে আসামী শান্ত রায় (২২)’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিম’কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম (১৬) এর মা বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার ভিকটিম উদ্ধার ও জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.২৫ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৬ এর সহযোগীতায় মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং- ০৫, তারিখ- ০২/০৪/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় আসামী শান্ত রায় (২২), পিতা- ভরত রায়, সাং- কলাগাছি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park