সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন।

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে অসময়ে ভাঙন, প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২০ এপ্রিল) কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়। 
জেলার নাগেশ্বরী উপজেলা মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত কচাকাটা উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকমুার, সংকোশ, গঙ্গাধর নদী বয়ে গেছে। বিগত কয়েক মাসধরে বল্লভেরখাস ইউনিয়নে নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। অসময়ে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি, ১৫০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে।
এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদি জমি। ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকার সাধারণ মানুষের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park