বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া এনএসআই আটক।

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

২১/০৪/২০২৫ তারিখ, দুপুর (১২:৪৫-১৭:০২) ঘটিকা পর্যন্ত এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভালুকা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে রোকনুজ্জামান নাঈম (২৯), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, খুজিবাড়ি মোড়, ০৩ নং ওয়ার্ড, ভালুকা, ময়মনসিংহ নামে এক ভুয়া এনএসআই সদস্য দাবি করা যুবককে ভালুকা মডেল থানা পুলিশ আটক করেন।

জানা যায়, ময়মনসিংহে ভালুকার আব্দুল আল মামুন নামে এক ব্যক্তি ভালুকায় অবস্থিত গ্রিন টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।তিনি চাকুরী ছেড়ে দিয়ে বর্তমানে ভালুকায় গাড়ি ও বালুর ব্যবসা করেন। জনাব আব্দুল আল মামুন গ্রীন টেক্সটাইলে কর্মকত থাকাকালীন অবৈধভাবে টাকা আত্মসাৎ করে চাকরি ছেড়ে চলে আসেন। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই হেডকোয়ার্টার থেকে তদন্ত দেয়া হয়েছে। এনএসআই প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে জনাব রোকনুজ্জামান নাঈম নামের এক ব্যক্তি অবৈধ অর্থ (১৫ লক্ষ) দাবি করেন।

পরবর্তীতে ভূয়া এনএসআই সদস্য ও ভুক্তভোগী ব্যক্তি উভয়ই ৫ লক্ষ টাকার চেক প্রদানকালে বিষয়টি মিমাংসায় আসার জন্য ভালুকা সরকারি কলেজের সামনে অবস্থান করা অবস্থায় সরাসরি ময়মনসিংহ জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ উক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন।

বর্তমানে বর্ণিত আসামি ভালুকা মডেল থানা পুলিশ কর্তৃক হেফাজতে থেকে পরবর্তীতে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park