সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে মুন্সিগঞ্জ হতে ৪টি বোমা ও অস্ত্রসহ যুবদল কর্মী আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢালে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে বাবু মিজি (৩৬) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৌরসভার পাঁচঘড়িয়া কান্দি হতে রাত ১ টার দিকে বাবু মিজিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল জব্দ করে পুলিশ।

ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মনির মিজির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফিরোজ কবির জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি এলাকার নতুন ব্রীজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছিল পুলিশ। এ সময় অদুরে অভিযুক্ত বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে।পরে বাবু মিজির দেহ তল্লাশি চালিয়ে ১টি ধারালো ছোঁড়া, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় দুই সহযোগী কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. সাইফুল আলম জানান, বোমা ও ধারালো ছুরিসহ গ্রেপ্তারকৃত বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park