সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরার আশাশুনি খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তেদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে র‍্যাব-৬।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‍্যাব। বুধবার (০৯ এপ্রিল) সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর অধিনায়ক মোঃ শাহাদাত হোসেন এর নিদর্শনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ১শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মোঃ মারুফ হোসেন ও সিনিয়র এএসপি যায়েন উদ্দিন মোহাম্মদ যিয়ান।
র‍্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা, মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ, উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park