সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসার আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়। 
আটক ওই প্রতারক লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে রাজিউন হক সাগর (২৯)।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম ডিসি অফিসের পুকুর পারে বসে কয়েকজনের সাথে কথোপকথন এবং বিভিন্ন প্রকার কাগজপত্র আদান-প্রদান করার সময় তাকে হাতে নাতে ধরে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ সময় আটককৃত রাজিউন হক সাগর প্রাথমিক ভাবে স্বীকার করেছে যে, তিনি সরকারি চাকুরি দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নিয়েছেন এবং চাকরি দিতে না পারায় কিছু টাকা ফেরতও দিয়েছেন।
রাজিউন হক স্বীকার করেছে যে, প্রায় ৫৮ লাখ টাকার বিনিময়ে ইতোমধ্যে চারজনকে বিভিন্ন সরকারি দফতরে অসৎ উপায়ে চাকুরী নিয়ে দিয়েছেন। 
জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের রাশেদুল ইসলাম এর নিকট হইতে ১৫ লাখ টাকা এবং একই উপজেলার অনন্তপুর গ্রামের মাহমুদুল হাসানের নিকট হইতে ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। 
এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park