বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রামগঞ্জে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ নুর হোসেন রিপন
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক
তারেক রহমানের সাথে সাক্ষৎ শেষে রামগঞ্জ আগমন উপলক্ষে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী শাহাদাৎ হোসেন সেলিমকে রামগঞ্জে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি শাহাদত হোসেন সেলিম, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন ( জিএস মনোয়ার) , যুগ্ন আহবয়ক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমদ,। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান (ভিপি বাহার),
পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানন প্রমুখ।
সংবর্ধিত অতিথি ১২ দলীয় জোটের মুখপত্র, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম বলেন রামগঞ্জ উপজেলার মানুষ আপনারা আমার প্রাণ। আপনাদের ভালোবাসায় ও সংবর্ধনায় আমি কৃতজ্ঞ। তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনৈতিক সকল কর্মকান্ড চলবে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি চলবে না । ২০১৮ সালে নির্বাচনে বিএনপি থেকে আমি ধানের শীষে মনোনীত প্রার্থী ছিলাম। আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের প্রতীক ভোটের জন্য মা মাটি মানুষের সঙ্গে মিশে দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park