বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

দুদকের মামলায় খালাস পেলেন আমানউল্লাহ আমান দম্পতি।

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক)এর মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

(৩০ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।
শুনানিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামসহ অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।
আমানউল্লাহ আমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, আপিল বিভাগের রায়ে হাইকোর্টের দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের আদেশ বাতিল করে তাদের খালাস দেওয়া হয়েছে। এখন আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। অভিযোগপত্রে বলা হয়,
আমান দম্পতি অবৈধ ভাবে সম্পদ অর্জন করেছেন যাহা তাদের আয়ের সাথে সামঞ্জস্য নয়,এমনকি তারা সম্পদের তথ্য গোপন করেছেন।
একই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে আপিল করলে আদালত তাদের খালাস দেন।
তবে দুদক সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়।
পুনঃশুনানির পর ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট আগের সাজা বহাল রাখে।
এরপর আমানউল্লাহ আমান ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আপিল করেন এবং খালাস প্রার্থনা জানান।
সেই আপিলের শুনানি শেষে আজ তাদের সম্পূর্ণ খালাস দেন আপিল বিভাগ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park