সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গনতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটের অধিকার নিশ্চিতের লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে :দুলু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মো: আরাফাত হোসেন

গনতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটের অধিকার নিশ্চিত করতে শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।মহান মে দিবস উপলক্ষে নাটোর জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।বক্তব্যে দুলু আরো বলেন,বিগত সাড়ে ১৫ বছর নাটোরের মাটিতে শ্রমিকরা শ্রমিক দিবস পালন করতে পারেনি,শুধু নাটোরের মাটিতে নয়,সারা বাংলাদেশে স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া বাহিনীর অত্যাচারে শ্রমিক ভাইরা তাদের কোনো ধরনের দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে পারে নাই।জুলাই আন্দোলনে শ্রমিকদের ত্যাগের কথা স্বরণ করে বিএনপির এই অন্যতম নেতা বলেন, জীবনের মায়া ত্যাগ করে দেশকে রক্ষা করার জন্য স্বৈরাচার খুনি হাসিনা পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে শ্রমিক সমাজ।আগামীতে বিএনপি ক্ষমতায় এলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জনগণের ও শ্রমিকদের জন্য যে ৩১দফা ঘোষণা করেছেন,শ্রমিকদের সাস্থ্য সেবা, একালিন ভাতা সহ শ্রমিকদের জীবনের মান উন্নয়নের জন্য যে ধরনের দফা, ৩১ দফায় উল্লেখ আছে, সেগুলো সর্বোচ্চ মেধা দিয়ে বিএনপির নেতা কর্মীরা শ্রমিক জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এবং
যেকোনো অপশক্তি মোকাবেলা করার জন্য দেশের সকল সচেতন শ্রমিক ভাই বোনদের একসাথে থাকার দাবি জানান তিনি।মহান মে দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নাটোরের পুরাতন কানাইখালি বাস স্ট্যন্ডে সমাবেশ স্থলে শেষ হয়।শ্রমিক সমাবেশে নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ,বিশেষ বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী।আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার (ভিপি তুষার) সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park