সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে দলিল লেখক কল্যান সমিতির পক্ষ হতে প্রয়াত দলিল লেখক উপেন্দ্রনাথ রায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ।

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত প্রয়াত দলিল লেখক উপেন্দ্র নাথ রায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতি। রোববার (৩ মে) সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী বেনি বালার হাতে ৫০ হাজার টাকার একটি অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার, কোষাধ্যক্ষ শচিন্দ্র নাথ, সদস্য মানিক, মোজাম্মেল হক, আলমগীর, প্রিয় নাথসহ আরও অনেকে। তারা প্রয়াত উপেন্দ্র নাথ রায়ের অবদানের কথা স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার বলেন, “উপেন্দ্র নাথ রায় ছিলেন আমাদের একজন সম্মানিত ও নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা তাদের কষ্টের সময় কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করি।”

উল্লেখ্য, উপেন্দ্র নাথ রায় গত ২৬ এপ্রিল পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে একজন নিবেদিত দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এই উদ্যোগের মাধ্যমে কল্যাণ সমিতি প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি তাদের দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করলো বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park