বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় আহত-২।

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৯ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় চালক ও হেলপার সহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ।
সোমবার (৫ মে) বেলা ১১টায় জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেনের সঙ্গে ওই ট্রাক্টরের ধাক্কা লাগে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেলক্রসিংয়ে আসলে পাথরবোঝাই একটি ট্রাক্টর রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ট্রাক্টরটি দুমরে-মুচড়ে যায় এবং এর চালক ও সহকারী আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টরটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান দুর্ঘটনার সময় রেলক্রসিংটিতে কোনো গেট বা সিগন্যাল ছিল না।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি উদ্ধার করি। আহতদের কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park